ওস্তাদ জাকির হোসাইন :১৯৫১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তবলা বাদনে তিনি বিশ্বের অন্যতম জীবন্ত কিংবদন্তি। তবলা বাজানোর পাশাপাশি তিনি সংগীতায়োজন ও বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন। তার তবলা বাদনের ওপর অনেকগুলো মিউজিক অ্যালবামও প্রকাশ হয়েছে। ১৯৮৮ সালে তিনি ‘পদ্মশ্রী’, ২০০২ সালে ‘পদ্মভূষণ’ পদক এবং একাধিকবার গ্র্যামি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পদক অর্জন করেন। প্রায় হাজারের উপরে গান রয়েছে তার, যার মধ্যে অধিকাংশই জনপ্রিয় গান।
