আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর

হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের বিএনপি-জামায়াত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২২:২৯
হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের প্রায় ২ শতাধিক বিএনপি-জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে গত বুধবার একটি মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা হিসাবে ১৫০ জনের বেশি ও ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বিএনপির গত ৫ মার্চ ডাকা সকাল-সন্ধ্যা হরতালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা বাজারের আওয়ামী লীগের কার্যালয় স্থানীয় বিএনপি-নেতাকর্মীরা ভাংচুর করেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে।