গার্মেন্টসকর্মীদের স্বাস্থ্যসেবা দিতে বিজিএমইএ ও ডায়াবেটিক সমিতির সমঝোতা চুক্তি

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ১৯:২০
গার্মেন্টসকর্মীদের স্বাস্থ্যসেবা দিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিজিএমইএ’র সদস্য গার্মেন্টস ফ্যাক্টরীর কর্মীরা রাজধানী ও এর আশেপাশে অবস্থিত ডায়াবেটিক সমিতির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান ছাড়াও সহ-সভাপতি ব্যারিস্টার রফিক-উল হক, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন এবং বিজিএমইএ স্যভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি