জোকস

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২০:০৫
:ছেলেবেলায় আমার এক আয়া ছিল যে গান গাইলেই আমি ঘুমিয়ে পড়তাম। :খুব সুন্দর গান গাইতো নিশ্চয়ই। :না, এতই বাজে আর কর্কশ গলায় গাইত যে ওর গান যেন বেশিক্ষণ শুনতে না হয় সেজন্যই আমি ঘুমিয়ে পড়তাম। :আমি আর স্কুলে যাব না আব্বু। :কেন? পড়াশোনা করতে ভালো লাগে না বুঝি? :না তা নয়। স্কুলের শিক্ষকরা আসলে কিছুই জানে না। সব সময় শুধু আমাদেরকেই পড়া জিজ্ঞেস করে! চাকর হন্তদন্ত হয়ে এসে মনিবকে জানালো—‘হুজুর! পাশের মহল্লা থেকে ডাক্তার সাহেব এসেছেন আপনার সাথে দেখা করবেন বলে।’ ‘ওকে বলে দাও আমি খুব অসুস্থ বলে ওর সাথে আজ আর দেখা করতে পারব না।’ -উত্তরে জানালেন মনিব। ছেলে পরীক্ষায় ফেল করেছে জেনে বাবা তার ছেলেকে তিরস্কার করছেন— বাবা :তোর লজ্জা করে না এভাবে সব বিষয়ে ফেল করতে। একবারও চিন্তা করে দেখেছিস তোর কতটা অধঃপতন হয়েছে। পাশের বাড়ির নীপার দিকে তাকিয়ে দেখ। ও কি সুন্দর সব বিষয়ে পাস করেছে। ছেলে :বাবা, সারাদিন তো পাশের বাড়ির নীপার দিকেই তাকিয়ে থাকি।