বিয়ে নিয়ে অসিনের অস্বীকার

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২০:৫১
সরাসরি অসিন মুখ না খুললেও মুখ খুলেছেন তার একজন মুখপাত্র। আর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু যুক্তরাষ্ট্রই নয়, অ-ভারতীয় কোনো নাগরিকের সাথেই তার এমন কোনো সম্পর্ক নেই যা বিয়ে পর্যন্ত গড়াতে পারে। কিছুদিন আগেই পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী অসিন। আর তাতে করেই বাজারে গুজব, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করতেই সপরিবারে অসিনের এই ভ্রমণ। আসলে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে ক্লান্ত অসিন একটু ছুটির উদ্দেশ্যেই গিয়েছিলেন আমেরিকায়—জানিয়েছেন অসিনের মুখপাত্র। অসিনের বিয়ের যে গুজব, তাকে কল্পনাবিলাসীদের কষ্টকল্পনা বলে অভিহিত করেন তিনি।