৩০০ পর্বে ‘এবং ক্লাসের বাইরে’

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২০:৫১
আজ বাংলাভিশনে প্রচার হবে স্কুল ও কলেজভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’-এর ৩০০তম পর্ব। বিশেষ পর্বটি সাজানো হয়েছে একটু ভিন্নভাবে। অংশগ্রহণকারীদের ভালোলাগা কিছু মুহূর্ত ও বিভিন্ন পর্বের উল্লেখযোগ্য অংশ নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি। জারিন শাকিলার উপস্থাপনা ও রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় ‘এবং ক্লাসের বাইরে’র এই বিশেষ পর্ব প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।