বিশেষ এই ধারাবাহিকটি ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ৯ টায় জিটিভিতে নিয়মিত প্রচার হবে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তারিক আনাম খান, ফারহানা মিঠু, সাঈদ বাবু, সুষমা সরকার, শামসুজ্জোহা শশী, শাহাদাত, মাহমুদুল ইসলাম সেলিম, আহসানুল হক মিনু, জোসনা, সৈকত প্রামানিক, নাহিদ আহমেদ পিয়াল, প্রমুখ। উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে জিটিভি প্রথমবারের মতো আয়োজন করছে স্বাধীনতার মাসে প্রতিদিনের বিশেষ ধারাবাহিক নাটকের।
