অস্ট্রেলিয়ায় শ্রোতার আসরের বছরের প্রথম আয়োজন

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২০:৫২
‘বেজে উঠুক পঞ্চমী সুর-গানে ও কবিতায়’ শিরোনামে সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে অনুষ্ঠিত হয় শ্রোতার আসরের এ বছরের প্রথম আয়োজন। প্রচলিত সুরে অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানে হারমোনিয়াম-তবলার সাথে কোনো কোনো গানে শুধু গিটার, পিয়ানো কিংবা একরডিয়ানের ব্যবহার সেই কালজয়ী গানগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। এখানে গজল, টপ্পা থেকে শুরু করে হাল আমলের কম্পোজিশনে পাঁচ কবির অমর গানগুলো তুলে ধরা হয়।