জন্মদিন

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২০:৫২
অলিভিয়া ওয়াইল্ড :হলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৮৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে ‘দ্য গার্ল নেক্সট ডোর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে প্রবেশ করেন। এই এক ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। তারপর একে একে প্রায় বিশটির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি যার সবক’টিই পেয়েছে জনপ্রিয়তা ও সাফল্য। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ফিক্স’, ‘দ্য নেক্সট থ্রি ডেইজ’, ‘ট্রন :লিগেসি’, ‘কাউ বয়েজ অ্যান্ড এলিয়েন্স’, ‘অন দ্য ইনসাইড’, ‘ইন টাইম’ উল্লেখযোগ্য। এখন তিনি প্রায় ৭টি ছবিতে অভিনয় করছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে। এমটিভি মুভি অ্যাওয়ার্ড, ভেইল ফিল্ম অ্যাওয়ার্ডসহ একাধিকবার টিনচয়েজ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।