দাদাকে ছাড়িয়ে...

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৩৬
শুধু একজন ক্রিকেটার কিংবা একজন ক্রীড়াবিদ ছিলেন না ডেনিস কম্পটন; ইংলিশদের জন্য তিনি ছিলেন এক জাতীয় বীর। ৭৮ টেস্টের ক্রিকেট ক্যারিয়ারে করেছেন ১৭ টি সেঞ্চরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৫১ সালে ক্রাইস্টচার্চ টেস্টে করেছিলেন ৭৯ রান। নিউজিল্যান্ডের হয়ে এটাই তার সর্বোচ্চ রান। সেই নিউজিল্যান্ডের মাটিতে গতকাল সেঞ্চরি করলেন আরেক কম্পটন। ডেনিসেরই নাতি নিক কম্পটন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চরি করা নিক অপরাজিত আছেন ১০২ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অল আউট। হ্যামিশ রাদারফোর্ডের কল্যানে চতুর্থ দিন সকালে নয় উইকেটে ৪৭০ রান করে ইনিংস ঘোষণা করলো স্বাগতিক নিউজিল্যান্ড। সেই অবস্থান থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা। দুই ওপেনার অধিনায়ক অ্যালিস্টার কুক ও সিক কম্পটনের সেঞ্চুরিতে ভর করে ডানেডিন টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ২৩৪। নয় উইকেট হাতে রেখে ইংলিশরা এখনও পিছিয়ে আছে ৫৯ রানে। ২৩১ রানের উদ্বোধনী জুটিতে অধিনায়ক কুকের অবদান ১১৬ রান। টেস্টে এটা তার ২৪ তম সেঞ্চরি।