প্রথম এশিয়ান আরচ্যারি গ্র্যান্ড প্রিক্স ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে অংশ নিতে গতকাল ঢাকা ছেড়ে গেছে আরচ্যারি দল। আরচ্যারি এসোসিয়েশন অব থাইল্যান্ডের ব্যবস্থাপনায় গতকাল শুরু হওয়া এ প্রতিযোগিতার রিকার্ভ বো ইভেন্টে বিকেএসপির পাঁচজন এবং রিকার্ভ ও কম্পাউন্ড বো ইভেন্টে সেনাবাহিনীর আট আর্চারকে নিয়ে গড়া হয়েছে এই দলটি। বিকেএসপির দলে রয়েছেন ম্যানেজার ডঃ মোঃ আশরাফুল ইসলাম, কোচ মোঃ নূরে আলম, খেলোয়াড় শেখ সজীব, রাম কৃষ্ণ সাহা, ঐশ্বর্য্য রহমান। সেনাবাহিনী দলে আছেন ম্যানেজার আবুল খায়ের মোঃ ইলিয়াস, কোচ নিশীথ দাস, জাবেদ আলম, দুরুল হুদা, আবুল হাসনাত, সাদেকুল ইসলাম, গোলাম রহমান, মাসুদ আলম।
