আন্দোলনের নামে শাহবাগে নাটক মঞ্চস্থ হচ্ছে

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৩৯
শাহবাগের গণজাগরণ মঞ্চকে ‘নাট্যমঞ্চ’ বলে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, শেখ হাসিনা আন্দোলনের নামে শাহবাগে নাটকের মঞ্চ বানিয়ে সেখানে নতুন নাটক মঞ্চস্থ করে চলেছেন। এটা ‘গণজাগরণ মঞ্চ’ নয়, এখন আওয়ামী মঞ্চ। সরকার এই মঞ্চ রক্ষা করতে এবং হলমার্ক ও পদ্মা সেতু কেলেংকারি ধামাচাপা দিতে দেশে গণহত্যা চালাচ্ছে। রফিকুল বলেন, পুলিশের কারণে এখন মানুষ পাঞ্জাবি পরতে ভয় পাচ্ছে। মসজিদে যেতে বাধা দেয়া হচ্ছে। মুসল্লিরা মসজিদে যেতে ভয় পাচ্ছেন। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র রক্ষামঞ্চ’ আয়োজিত সাম্প্রতিক গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মুহাম্মদ আবু জাফর, হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।