হকি ফেডারেশন নির্বাচন মে মাসে অনুষ্ঠিত হবে। তবে তারিখ নির্ধারণ হয়নি। আট বছর পর গতকাল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তিন বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন হলেও গঠনতন্ত্রে সংশোধনীগুলো অনুমোদিত হয়নি বলে সভাসূত্রে জানা গেছে। একজন কাউন্সিলর জানিয়েছেন, গঠনতন্ত্রের সংশোধনী যেভাবে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল কালকের সভায় সেভাবে উত্থাপন হয়নি। একটি কমিটি গঠন করে সংশোধনী চূড়ান্ত করা হবে। অতিরিক্ত সাধারণ সভাকে অনুমোদন করা হবে বলে জানা গেছে।
