আসাম রাজ্য কাবাডি দল গতকাল কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন মহান স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার প্রথম খেলায় ৩৭-৩৭ পয়েন্টে বিহার রাজ্য কাবাডি দলের সঙ্গে ড্র করে। দ্বিতীয় খেলায় সেনাবাহিনী একটি লোনাসহ ২০-১৯ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারায়। তৃতীয় খেলায় পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর কাবাডি ক্লাব ৩টি লোনাসহ ৪১-২৩ পয়েন্টে বিহার রাজ্য কাবাডি দলকে হারিয়েছে।
