এটিএন বাংলা ফেডারেশন কাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছে উত্তর বারিধারা ক্লাব। গতকাল বিকালে কমলাপুর স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব ১-০ গোলে হারায় পুলিশকে। ২৫ মিনিটে জীবন জয়সূচক গোলটি করেন। আটটি দল প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডের বাছাইয়ে উঠবে। এর মধ্যে নৌবাহিনী, ওয়ারী ক্লাব, রহমতগঞ্জ এবং গতকাল উত্তর বারিধারা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।
