চার নারীকে ক্রীড়া সম্মাননা

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৪০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোগ কেন্দ্র (নাউক) ক্রীড়াঙ্গনে অবদানের জন্য চারজনকে সম্মাননা জানিয়েছে। পদকপ্রাপ্তরা হলেন হোসনে আরা খান, পারভিন লায়লা, নেলী জেয়াসমিন, তাসনিম আকবরী। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আব্দুস সালাম সম্মাননা তুলে দেন।-খবর বিজ্ঞপ্তি