পেসার লাসিথ মালিঙ্গাকে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য সতর্ক করে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। সাংবাদিকদের সঙ্গে ঝামেলা হওয়ার পর মালিঙ্গাকে এমন সতর্ক করলো এসএলসি। এসএলসির দেয়া এক বিবৃতিতে বলা হয়, বোর্ড সিইও অজিত জয়াসেকারার দেয়া রিপোর্টে ভবিষ্যতে গণমাধ্যমের সঙ্গে মালিঙ্গাকে ভালো আচরণ করার পরামর্শ দেয়া হয়েছে। তার আচরণ পরিবর্তন করতে মালিঙ্গাকে পরামর্শ দেয়ার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে এসএলসি নির্বাহী কমিটি। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি সংক্রান্ত এক সমস্যা সমাধানে গত সোমবার এসএলসি দপ্তরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মালিঙ্গার বাকবিতণ্ডা হয়।
