জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক মো. মাহিনকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত মো. মাহিন হরতাল চলাকালে শহরের জেলা রোডে টায়ার জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। রাতে শহরের জেল রোডের ট্যাংকেরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।
