শেরপুরে পলিটেকনিক ছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:০০
মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নাজমুস শাকিব (১৮)। ঘটনাটি ঘটেছে শেরপুর পৌরসভার কসবা কাছারিপাড়া গারোটিলা এলাকায়। পুলিশ শনিবার সকালে বাড়ির অদূরে একটি জাম গাছ থেকে ঝুলন্ত ওই ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত শাকিব শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট একেএম হাবিবুল ইসলামের বড় ছেলে। সে পলিটেকনিকের সিভিল টেকনোলজির তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিল। পারিবারিক সূত্র জানায়, মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমান করে শাকিব শুক্রবার রাতে ব্যাগে কাপড়-চোপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে বাড়ির অদূরে তার লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।