সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল শনিবার ৫১ জন মিয়ানমার নাগরিক রোহিঙ্গাকে আটক করা হয় এবং পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খালেকুজ্জামান জানান, নাইক্ষ্যংছড়ীর ঘুমধুম ও তমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে শনিবার ৪১ জন মিয়ানমার নাগরিক বিজিবির সদস্যদের হাতে ধরা পড়ে। পরে এসব মিয়ানমার নাগরিককে মানবিক সাহায্য দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাহিদ হাসান জানান, তার ব্যাটালিয়ানের আওতাধীন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে শনিবার বিজিবি সদস্যরা ১০ জন অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
