শোক সংবাদ

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:০৯
মুক্তিযোদ্ধা হাজী মোঃ নুরুল ইসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কসবা পৌর কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মুক্তিযোদ্ধা হাজী মো: নুরুল ইসলাম (৬০) গত বৃহস্পতিবার রাতে পৌর সদরের শীতলপাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে কসবা পৌর কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আতাহার হোসেন আবু মিয়া বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এএসএম আতাহার হোসেন আবু মিয়া (৮২) গত শুক্রবার রাতে চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেনের বড় ছেলে। বাগেরহাটের সর্বস্তরের জনসাধারণের কাছে আবু দা নামে বেশি পরিচিত ছিলেন তিনি । আব্দুল আজিজ তালুকদার বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল আজিজ তালুকদার (৮৫) আর নেই। ঢাকার এক হাসপাতাল থেকে ডাক্তাররা ফেরত দেয়ার পর বাড়ি আসার পথে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মাওয়া- কাওরাকান্দি ফেরি ঘাটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও ১০টায় উদয়কাঠী ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আলাউদ্দিন আলাই চাটমোহর পৌর এলাকার ছোট শালিখা মহল্লার বাসিন্দা পুলিশ বিভাগের কর্মী আলাউদ্দিন আলাই (৫৬) গত শুক্রবার তার কর্মস্থল যশোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সফুরা খাতুন হাইকোর্টের বিচারপতি এ কে এম জহিরুল হকের মাতা সফুরা খাতুন গতকাল সকালে বেইলি রোডস্থ বিচারপতির বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।