কবির আহমেদ আনসারী
ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী সন্তান ও ব্যাংকার মরহুম কবির আহমেদ আনসারীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কবির আহমেদ আনসারী স্মৃতি পরিষদের উদ্যোগে আজ বাদ মাগরিব ৬/৩, সেগুনবাগিচা (মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশে) এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলেফ উদ্দিন
দৈনিক প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল ও গণ আলোর বদরগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম আপনের বাবা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সাবেক সহ-স্বাস্থ্য পরিদর্শক মরহুম আলেফ উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে আজ সকাল ৯টা থেকে কুরআনখানি, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
এম এ খালেক শেখ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-পরিষদের সাবেক সহ-সম্পাদক এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য চিত্রশিল্পী আশরাফুল আলম পপলু’র পিতা মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ আছর মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়েছে।
