পাসপোর্টে ছবি পরিবর্তন করে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে গতকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ রোহিঙ্গাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা এমআরপি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেফতারকৃতরা হলো নাসিমা খাতুন (২৭), জান্নাত (১৩), রোকেয়া বেগম (২৪) ও কবির হোসেন। এছাড়া তাদের সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয় সুমন ভুঁইয়া , আসাদুল ইসলাম ও মাহমুদুল নামে আরো তিনজনকে ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন ও তার দুই সহযোগী চার রোহিঙ্গাকে পাসপোর্টের ছবি বদল করে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে সৌদি আরব পাঠাবার চেষ্টা করেছিল। গ্রেফতারকৃত রোহিঙ্গারা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে আসেন।
