আজকের রাশিফল

আপডেট : ১০ মার্চ ২০১৩, ১৯:৪৫
১১ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, সোমবার আজ ২৭ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৮ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা:২ ও ৭। শুভবার:সোমবার। শুভরত্ন:চন্দ্রকান্তমণি ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি:কল্পনাপ্রবণ, রোমাণ্টিক ও সৃজনশীল। অত্যন্ত অনুভূতিপ্রবণ। পরিবেশ সহজেই প্রভাবিত করতে পারেন। মানসিকভাবে অস্থির চঞ্চল। অভিনয়, সৌন্দর্য ও সঙ্গীতের প্রতি আকর্ষণ জন্মগত। এক্ষেত্রে প্রতিভা আপনাকে পুরস্কৃত করতে পারে। তবে কোন কিছুতে লেগে থাকতে পারেন না। কিছুদিন পরই আগ্রহ মিলিয়ে যায়। সাফল্য লাভের জন্য কাজের ক্ষেত্র বেছে লেগে থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সুরকার লরেন্স ওয়েক, রাজনীতিক হ্যারল্ড উইলসন, অভিনেতা ফতেহ লোহানী, সুফী কবি ইবনে আল ফরিদ, করুণাময় গোস্বামী, সুরকার হেনরিকোয়েল, বাপ্পারাজ, রেবেকা, শফিকুল কবির । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় মন উদ্বিগ্ন থাকবে। কাজকর্মে অগ্রগতি ব্যাহত হতে পারে। ব্যয়বৃদ্ধির আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বামী-স্ত্রী পরামর্শ করে নিন। রোমান্স শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শরীর ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষ আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রয়োজনে বন্ধু ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সামগ্রিক পরিস্থিতি ভালো থাকবে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কোনো কারণে হঠাত্ উত্তেজিত হয়ে উঠতে পারেন। আবেগ সংযত করার চেষ্টা করুন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যয়বৃদ্ধির সম্ভাবনা আছে। যাত্রা শুভ নয়। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ সামগ্রিকভাবে দিনটি শুভ নাও হতে পারে। রাজনীতিতে সংযম বজায় রাখুন। কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। প্রতিপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যস্ততা বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাজের চাপ বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। ভুল চিকিত্সার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। নতুন কোনো দায়িত্ব কাঁধে না নিলেই ভালো করবেন। রোমান্স শুভ নয়। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। অভিনেতা-অভিনেত্রীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভাল যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। উপার্জন বাধাগ্রস্ত হতে পারে। জনসংযোগ কর্মকাণ্ডে জড়িতদের পেশাগত সাফল্য আসতে পারে। ক্রীড়াবিদদের জন্য নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন কর্মসংস্থানের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ জনসম্পৃক্ত কাজে জড়িতদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি খাটিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আজ কোনো ধরনের ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। পরিকল্পনা মত কাজে অগ্রগতি নাও হতে পারেন। কেউ বাধার সৃষ্টি করতে পারে। ব্যয়বৃদ্ধির আশঙ্কা আছে। রোমান্স ও বিনোদন শুভ।