অনেক বলে কয়ে সান্তা সিং বান্তা সিংকে একটা গান শোনালো। গান শোনানো শেষে সান্তার প্রশ্ন
সান্তা :আমার গান তোর কেমন লাগল ?
বান্তা :তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত ।
সান্তা :আসলেই আমি এত ভালো গান করি ?
বান্তা : না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।
রোগী তার মাথা ঘোরার সমস্যা নিয়ে গিয়েছেন ডাক্তারের কাছে—
ডাক্তার :আপনার কী আগে কখনো মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ইতিহাস আছে?
রোগী :মাথা তো প্রায়ই ঘোরায়...তবে অজ্ঞান মাত্র একবারই হয়েছিলাম।
ডাক্তার :সেটা কবে?
রোগী :গতবার আপনার দেওয়া টেস্টগুলোর বিল শোনার পর...
নিউইয়র্কের অত্যন্ত ব্যস্ত এক সড়কে খুবই ধীর গতিতে গাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ গতিরোধ করলো এক বৃদ্ধা ও তার গাড়ির।
ট্রাফিক পুলিশ :এত ব্যস্ত একটি রাস্তায় আপনি কেন ৩০ কিলোমিটার/ঘণ্টা বেগে গাড়ি চালাচ্ছেন? আপনি কি জানেন না যে প্রতিটি সড়কের জন্য নির্ধারিত গতিবেগে গাড়ি না চালালে আপনার জরিমানা হতে পারে।
বৃদ্ধা :কিন্তু এই রোডে তো ৩০ কিলোমিটার বেগেই গাড়ি চালাতে বলা হয়েছে।
ট্রাফিক পুলিশ :আপনি ভুল দেখেছেন। এটা ৩০ নম্বর রোড। আপনি রোড নম্বরকে ভুলে স্পিড লিমিটের সাইন ভেবেছন। কিন্তু আপনার পেছনের যাত্রীরা এমন আতঙ্কিতভাবে বসে আছেন কেন জানতে পারি।
বৃদ্ধা :ওরা ভয় পেয়েছে। কারণ একটু আগে আমি ২১০ নম্বর লেন থেকে গাড়ি চালিয়ে এসেছি!
