ইউএস ব্রেভারি অ্যাওয়ার্ড

মার্কিন স্বীকৃতি

আপডেট : ১০ মার্চ ২০১৩, ১৯:৪৯
‘ইউএস ব্রেভারি অ্যাওয়ার্ড’ পেলেন দিল্লীর রাজপথে বাসে গণধর্ষণের শিকার ওই মেডিকেল ছাত্রী। এই পুরস্কার দেয়া হয় নারীদের বিশেষ সাহসিকতার জন্য। ওই ছাত্রীর পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী একটি বিষয় লক্ষ্যণীয়। পুরস্কার যে পেল তার নাম অজনা! পুরো দেশ কাঁপানো ওই ঘটনাটি ঘটে গত বছরের ১৬ ডিসেম্বর। এরপর ভারতব্যাপী যে আন্দোলনের ঝড় ওঠে তা এক নতুন চেনতা সৃষ্টির বহিঃপ্রকাশ। পুরস্কারের ঘোষণায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ওই ছাত্রী ভারতের মানুষের কাছে ‘নির্ভাইয়া’ তথা অকুতোভয় হিসেবে খ্যাত। যার কারণে ভারতব্যাপী নারীর উপর সহিংসতা রোধে আন্দোলনের সূত্রপাত ঘটে। এবং এই ছাত্রী এবং তার পরিবার অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। হাসপাতালে মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়তে লড়তে ধর্ষণকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ করেছে। এই ঘটনার কিছুদিন পর তার মৃত্যু ঘটে। দেশটি আরো উত্তাল হয়ে ওঠে এবং সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করে। এই আন্দোলনের সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি হলো, পুরো একটি দেশ একসাথে জেগে উঠেছিল।