রাজ-এর তৃতীয় চলচ্চিত্র ‘কানামাছি’

আপডেট : ১০ মার্চ ২০১৩, ১৯:৫৬
মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ তার দ্বিতীয় চলচ্চিত্রের নাম ঘোষণা করেছেন। ‘ছায়াছবি’ চলচ্চিত্রের কাজ শেষ করার পর তিনি তার নতুন নাম দিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম রেজিস্ট্রেশন করেছেন। রাজের এই নতুন ছবির নাম ‘কানামাছি’। নতুন চলচ্চিত্রের পাত্র-পাত্রী প্রসঙ্গে মোস্তফা কামাল রাজ বলেন, ‘এখনও ঠিক করিনি নায়ক-নায়িকা কে হবেন। তবে এটি একেবারে ভিন্ন ধারার গল্প। আমার আগের দুটি ছবি থেকে এর ধারাবাহিকতা নেই। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ছবির পাত্র-পাত্রীর নাম ঘোষণা করব।’ নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে রাজ বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি। এখনও আমি প্রমাণিত পরিচালক নই। তবে দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই কাজ করে যাচ্ছি। আশা করি আমার ‘ছায়াছবি’ চলচ্চিত্রটিও এ দেশের সব শ্রেনির জন্য একটি উপভোগ্য চলচ্চিত্র হবে।’