বেনজি ম্যাডেন :হলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। ১৯৭৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০১ সালে একটি চলচ্চিত্রে ‘লেটস গো’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার পরের বছরই ‘ওপেন ইউর আইজ’ নামের একটি অ্যালবামে ‘জানুয়ারি’শিরোনামের গান করেন। প্রায় বিশটির মতো অ্যালবামে রয়েছে তার গান। সর্বশেষ ২০০৯ সালে তিনি ‘ওয়েক আপ দ্য স্লিপার্স’শীর্ষক একটি অ্যালবাম প্রকাশ করেন। এখন তিনি তার নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। শুধু গানই নয় অভিনয় দিয়েও তিনি হলিউড মাত করেছেন।
