প্রিয় শত্রু

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৩৮
এই শ্রীলঙ্কার বিপক্ষে ২০০১ সালে অভিষেক হয়েছিল। অভিষেকেই মুত্তিয়া মুরালিধরনকে ‘গলির বোলার’ বানিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার প্রতি মোহাম্মদ আশরাফুলের ‘ভালোবাসা’ সেই শুরু। তারপর থেকে গতকাল পর্যন্ত গুনে গুনে ৫টি টেস্ট সেঞ্চুরি করেছেন এই দলের বিপক্ষে। বলাই বাহুল্য, নিজের ও দেশের সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন এই দলের বিপক্ষে। সবচেয়ে বড় কথা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো দলের বিপক্ষে এক হাজার রান পূর্ণ করে ফেললেন গতকাল। গতকাল পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১২ টেস্টে ১০৪৭ রানের মালিক আশরাফুল; গড় ৪৯.৮৫! এমন ফর্ম যদি সব দলের বিপক্ষে থাকত!