শিশুপর্ন তৈরির দায়ে ইউটিউবারের কারাদণ্ড

আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:৩৮

১৪ বছরের মেয়েদের যৌন হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশন করার অভিযোগে ইউটিউব গায়ক অস্টিন জোনসকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার ভক্তরা সবাই প্রায় টিনএজ গার্ল। অস্টিনের দাবি, মেয়েরাই তাকে তাদের অশ্লীল ভিডিও পাঠাতো। এটা দেখাতে যে তারা অস্টিনের কত বড় ফ্যান।

এছাড়া মেয়েরা অস্টিনের কাছে আবদার জানাতো তারাও মডেলিং করতে চায়। আজ থেকে দুইবছর আগে ৬ বছরের শিশুকে নিয়ে একটি পর্নভিডিও তিনি তৈরি করে ইউটিউবে আপলোড করেন। এরপরই শিকাগোর এই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরই তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড কিশোরীর

অস্টিনের বিরুদ্ধে অভিযোগ তিনি কিশোরীদের মডেলিংয়ের লোভ দেখিয়ে তাদের থেকে নোংরা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন। তার বিরুদ্ধে এরকম ৩০টি অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে।

ইত্তেফাক/বিএএফ