রাজারহাট থানার ওসি বদলি

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৪৩
গত ৫ মার্চ হরতালে সহিংসতার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ওসি ছাদেকুল ইসলামকে বদলি করা হয়েছে। পরে কুড়িগ্রাম ডিআইও পদে নিয়োগ দেয়া হয়েছে। তার পদে স্থলাভিসিক্ত হয়েছেন রংপুর ডিআইজি অফিসের ইন্সপেক্টর শামীম হাসান সর্দার। উল্লেখ্য, গত ৫ মার্চ বিএনপি’র ডাকা হরতাল চলাকালে রাজারহাটে শহরে হরতাল সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি হামলার ঘটনায় রাজারহাট প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, বিএনপির অফিস ও ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়।