বগুড়ার শাজাহানপুরের দরিকুল্যা প্রাথমিক বিদ্যালয়ে টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাতনামা (৩০) মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুুপুরে আশপাশের লোকজন গন্ধ পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে লোকজন ঐ ট্যাঙ্কের ভিতর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
