জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় পাসকৃত এবং ভর্তি না হওয়া সকল শিক্ষার্থী ২য় রিলিজ স্লিপে ভর্তির জন্য ১০ মার্চ হতে ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এই সময়ের মধ্যে যারা আবেদন করবে না তারা পরবর্তীতে ভর্তির জন্য আর সুযোগ পাবে না। ১৭ মার্চ তারিখ ২য় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হবে। ২য় রিলিজ স্লিপে মনোনীত শিক্ষার্থীরা ১৮ মার্চ হতে ২১ মার্চ পর্যন্ত অনুমোদিত কলেজে ভর্তি হতে পারবে। গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত তথ্যের জন্য এ ওয়েবসাইট - admi ssion.nu-bd.net দেখতে বলা হয়েছে।
