পাকিস্তানকে ১২৫ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৫৫
কলিন ইনগ্রামের সেঞ্চুরি এবং রোরি ক্লেইনভেলডটের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪/২২) স্বাগতিক দক্ষিণ আফ্রিকা গতকাল রবিবার রাতে পাকিস্তানকে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৫ রানে হারিয়েছে। ব্লোয়েমফনটেইনে অনুষ্ঠিত খেলাটিতে রায়ান ম্যাকলরেনও ১৯ রানে তিন উইকেট নিয়ে সফরকারীদের হার নিশ্চিতে অবদান রাখেন। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক করেন দলীয় সর্বোচ্চ ৩৮ রান। পাকিস্তান টসে জিতে ফিল্ডিং নিলে স্বাগতিকরা ৫০ ওভারে ৩১৫ রান তোলে। জবাবে ৩৬.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় মিসবাহ-উল হকের দল।