প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২১:৫৬আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৫৬
নাটোরে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে গতকাল বনলতা ফুটবল কোচিং দল ৩-০ গোলে চলনবিল ফুটবল একাদশকে হারিয়েছে। সমিতো, সজিব ও মঞ্জু গোল করেন। নীলফামারি জেলা স্টেডিয়ামে নীল সাগর অ্যাগ্রো ৩-০ গোলে হারিয়েছে সবুজ ক্রীড়া চক্রকে। সজিব, মোমিনুর ও মোরশেদ গোল করেন।