নোয়াখালীতে র্যাবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:০৮
জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে গত ১ মার্চ জামায়াত-শিবির কর্মীর সোনাইমুড়ি-বেগমগঞ্জ সড়ক অবরোধ চলাকালে র্যাব-১১ এর সদস্যদের গুলিতে নিহত হয় কুরবান আলী নামের এক যুবক । এ ঘটনায় নিহতের পিতা সোনাইমুড়ি উপজেলার মুটুবি গ্রামের লোকমান হোসেন তার পুত্র হত্যার বিচার চেয়ে গতকাল রবিবার নোয়াখালীর বিচারিক ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে র্যাব সদস্যদের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করেন। এ মামলায় র্যাব-১১ এর ডিএডি মো. জসিম উদ্দিনসহ ৯ জন র্যাব সদস্য এবং চট্টগ্রাম বিভাগের ডিআইজিসহ ১০ জনকে আসামি করা হয়। বিচারক মো. রায়হানুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পরবর্তী ধার্যদিন আগামী ১৫ মে তারিখের মধ্যে ঘটনাটি তদন্ত করে সোনাইমুড়ি থানার ওসিকে আদালতে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।