ঢাকা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:০৯
ঢাকা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে প্রেষণে নিয়োগ পেলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ) তাসলিমা বেগম। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অধ্যাপক ফাহিমা খাতুন। গত ৬ জানুয়ারি তাকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসাবে প্রেষণে নিয়োগ দেয়া হয়। এই সময় বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদার চেয়ারম্যান হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।