হরতালে দায়িত্বহীনতার অভিযোগে উল্লাপাড়া থানার পাঁচ পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন- এস.আই খাজা গোলাম কিবরিয়া, এসআই আমিনুল ইসলাম, এসআই আল মামুন, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই আব্দুল মতিন ।
গত বৃহস্পতিবার উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বেলা ১১টার দিকে থানা মোড়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এতে উভয় দলের প্রায় ২০ জন আহত হয়।
স্থানীয় শাখা সরকারি দল পুলিশের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ আনে। এই অভিযোগের প্রেক্ষিতে ৫ পুলিশ কর্মকর্তাকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
