কলমাকান্দায় ১৪৪ ধারা

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:০৯
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদরে গতকাল রবিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে গতকাল বিএনপির ডাকা মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে নাশকতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে জানা যায়। এছাড়াও উপজেলায় দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৪৪ ধারা গতকাল রাত ৭ টা পর্যন্ত প্রত্যাহার করা হয়নি।