সারাদেশে ১৮ দলের আজ বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:২৪
গণহত্যার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে আজ সোমবার সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীতে কেন্দ ীয়ভাবে নয়াপল্টন বিএনপি কেন্দ ীয় কার্যালয়ের সামনে বিকাল ৩ টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার বিএনপির এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পুলিশ-র্যাব ও তাদের প্রোটেকশনে সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা সারাদেশে গণহত্যা, গ্রেফতার, মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিকে সফল করতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে অনুরোধ করা হচ্ছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এব বিবৃতিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এবং দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার ও জুলুম-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ১৮ দলের পক্ষ থেকে ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।