বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সন্ত্রাস দমনের নামে কমিটি করে বিরোধী দলকে দমন করার নতুন পরিকল্পনা করেছে সরকার। এই কমিটি যদি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ করে তা প্রতিরোধ করার জন্য আমরাও পাবলিক সেফটি কমিটি করার ঘোষণা করেছি। এতে যদি সংঘাতের সৃষ্টি হয় সেজন্য সরকারকেই দায়ী থাকতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার দেশকে সংঘাতের দিকে নিতে চায়। জরুরি আইন জারির ক্ষেত্র তৈরি করার জন্যই তারা এই অরাজকতার সৃষ্টি করছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের ষষ্ঠ কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল। আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন, ঢাবির শিক্ষক ড. তাজমেরী এস ইসলাম, ড. পিয়াস করিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুল করিম চৌধুরী আবেদ, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান প্রমুখ।
