মেরামত কাজে মেঘনা ও গোমতী সেতু বন্ধ ১৫ থেকে ২১ মার্চ

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:২৮
মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতু দুটি শেষ পর্বের স্থায়ী মেরামত কাজের জন্য আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গতকাল রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাকক্ষে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ বিষয়ক সভায় একথা বলেন। সেতু মেরামতকালীন ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের জন্য কাঁচপুর ব্রিজ (ঢাকা) তারাবো মোড় (রূপগঞ্জ) নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-ময়নামতি-চট্টগ্রাম সড়ক এবং চট্টগ্রাম-ঢাকা রুটে যাতায়াতের জন্য ময়নামতি-সরাইল বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ) ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ জানান মন্ত্রী। ১৫ মার্চ ভোর ৫টা থেকে কাঁচপুর ও ময়নামতি পয়েন্টে যানবাহন বিকল্প পথে ডাইভার্ট করা হবে। - তথ্য বিবরণী