গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১১ মার্চ ২০১৩, ১৯:৫১
রেকর্ড বইয়ের পাতায় নানা সময়ে আর নানা কারণে বহুবারই ঠাঁই হয়েছে জনপ্রিয় লেখিকা জে কে রাউলিং আর তার দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া হ্যারি পটার সিরিজের। আর হ্যারি পটার সিরিজের একাধিক রেকর্ডের মধ্যে অন্যতম একটি হলো মাত্র ২৪ ঘণ্টায় কোনো ফিকশনধর্মী বইয়ের সবেচেয়ে বেশি সংখ্যক কপি বিক্রি হওয়ার রেকর্ড। ২০০৭ সালের ২১ জুলাই আমেরিকার বাজারে হ্যারি পটার সিরিজের সপ্তম ও শেষ উপন্যাস হিসেবে বাজারে আসে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ’ বইটি। আর প্রকাশের পর মাত্র এক দিন বা ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয় বইটির ৮.৩ মিলিয়ন কপি। অর্থাত্ এদিন এই বইটি প্রতি ঘণ্টায় গড়ে ৩,৪৫,৮৩৩টি করে বিক্রি হয় যেটি অনেকের কাছেই শুনতে অবিশ্বাস্য বলে মনে হবে।