জোকস

আপডেট : ১১ মার্চ ২০১৩, ১৯:৫১
একটা চোখ ফুলিয়ে স্কুল থেকে বাড়ি ফিরল ছেলে। মা আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, এ কী! কী হয়েছে? :জামানের সঙ্গে মারামারি করেছি। :ছিঃ মারামারি করতে নেই। কাল স্কুলে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে আর জামানের সঙ্গে বন্ধুত্ব করবে। পরদিন ছেলে মিষ্টি নিয়ে স্কুলে গেল। কিন্তু ফিরল অন্য চোখটা ফুলিয়ে। মা বললেন, আজ আবার কী হয়েছে? :জামান আরও মিষ্টি চেয়েছে। রোগী :একটা দাঁত তুলতে কত নেবেন, ডাক্তার সাহেব? ডাক্তার :এক শ’ টাকা। রোগী :এটা তো মাত্র দু’ মিনিটের কাজ, এর জন্য একশ টাকা? ডাক্তার :আপনি চাইলে দু’ মিনিটের জায়গায় দু’ ঘণ্টা ধরে তুলতে পারি। একজন রুশ, একজন মার্কিনি আরেকজন ইংরেজ গল্প করছে নিজেদের দেশের চিকিত্সা কত উন্নত, তা নিয়ে। মার্কিনি বলল, আমরা মস্তিষ্কের অপারেশনে খুব উন্নতি করেছি, করোটি না খুলেই এখন ব্রেন অপারেশন হয় আমেরিকায়। ইংরেজ বলল, আমরা হূদযন্ত্রের সার্জারিতে এত উন্নত হয়েছি যে, আমাদের আর চেস্ট ওপেন করতে হয় না। আর রুশ বলল, আমরা দাঁতের চিকিত্সায় খুব উন্নতি করেছি। রোগীকে মুখ হা করতে হয় না, দাঁতের অপারেশনের কাজ করা চলে। মুখ হাঁ করতে কী অসুবিধা? মুখ খুলতে তো কাটাছেঁড়া করতে হবে না, রক্তপাত ঘটবে না। ইংরেজ ও আমেরিকান জিজ্ঞেস করল। আমাদের দেশে মুখ খোলা নিষেধ কিনা! রুশ জবাব দিল।