শোবিজে তারকাদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেকোনো ধরনেরই চমক দেখা যায়। তেমনি গেল কয়েক বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যাপারেও বেশ কিছু চমকের অনুষঙ্গ রাখা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করছেন এ সময়ের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। উল্লেখ্য, এর আগে এই ধরনের মঞ্চে এর আগে মৌসুমী ও ফেরদৌসসহ একাধিক তারকা সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। এবারে দেখা যাক, চলচ্চিত্রের শীর্ষে থাকা চিত্রনায়ক সঞ্চালকের কাজটিতে কতটা উের যেতে পারেন।
