আগামী মাস কয়েকের মধ্যেই বিয়ে করবেন বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী ও ফ্যাশন ডিজাইনার লেডি গাগা। তার দীর্ঘদিনের প্রেমিক টেইলর কিনিকে বিয়ে করবেন তিনি। লেডি গাগার এক ঘনিষ্ঠ বন্ধু জানায়, গাগা হয়তো খুব শীঘ্রই তাদের বিয়ের বিষয়টি ঘোষণা দিতে পারে। তবে তারা দু’জন এরইমধ্যে বিয়ের যাবতীয় প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে। এখন শুধু দু’জনার ব্যস্ততা কমানোর পালা। টেইলরের শুটিং আগামী মাসের দিকেই শেষ হয়ে যাবে, আর তখন গাগাও তার কনসার্ট কমিয়ে আনবেন। তখনই বিয়ের কাজটি সারবেন তারা।
