বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক, গীতিকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক আহমদ জামান চৌধুরী স্মরণে আগামী ১৫ মার্চ বিকেল ৩টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনের চত্বরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির উদ্যোগে বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ আহমদ জামান চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করবেন।
