ইরাকে আল-কায়েদার হামলায় ৪৮ সিরীয় সেনা নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২০:১২
পশ্চিম ইরাকে সেনাবহরে হামলায় ৪৮ জন সিরিয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো নয়জন ইরাকি সেনাও নিহত হয়েছে। আল-কায়েদার ইরাকি ফ্রন্ট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। গতকাল সোমবার জিহাদি ফোরাম তাদের দেয়া এক বার্তায় একথা জানায়। গত ৪ মার্চ আহত হওয়া সিরীয় সেনারা চিকিত্সার জন্য ইরাকে অবস্থান করে। সোমবার দেশটির আনবার প্রদেশের ভেতর দিয়ে সিরিয়া ফিরে যাবার সময় জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরাকের যোদ্ধারা সাফাভিদ আর্মিসহ নুসাইরি আর্মি ও সিরীয় সেনাদের বহনকারী গাড়িতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৪৮ সিরীয় সেনাসহ মোট ৫৬ জন নিহত হয়েছে ।