নরসিংদীতে এইডস প্রতিরোধে মতবিনিময়

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:১২
এইচআইবি এইডস প্রতিরোধ এবং হিজড়া সম্প্রদায়কে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে গত রবিবার নরসিংদীর অর্গানাইজেশন অফ ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর দি আন্ডার প্রিভিলাইজড (ওডপাপ) এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী, দৈনিক সমকালের প্রতিনিধি প্রীতিরঞ্জন সাহা, সাংবাদিক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মনজিলএ মিল্লাত, বাবুল, মাছুম প্রমুখ। ওডপাপ-এর নরসিংদীর ডিআইসি ম্যানেজার অজন্তা রানি সুত্রধর এবং কাউন্সিলার রুবীয়া সাজ্জাত মুক্তা সাংবাদিকদের নিকট তাদের কার্যক্রমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় হিজড়া সম্প্রদায়কে সমাজে সুন্দরভাবে বসবাস করার লক্ষ্যে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ বিষয়ে কতিপয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এইচআইবি এইডস প্রতিরোধকল্পে সকলকে সচেতন করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।