মানিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। ডাবল সেঞ্চুরি ব্যাপারটা মোহাম্মদ আশরাফুলের সঙ্গেই যেন বেশি মানিয়ে যেত। এর আগ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ রান ছিল তার। ঘরোয়া ক্রিকেটে বড় বড় ইনিংস খেলার অভিজ্ঞতা আছে তার। সেই আশরাফুল যখন ডাবল সেঞ্চুরি থেকে ১১ রান দূরে অপরাজিত; তখন মানুষের স্বপ্ন বড় হতে থাকবেই। কিন্তু আশরাফুল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৯০ রানের ঘরে নার্ভাসনেসের শিকার হলেন। মানুষটি আশরাফুল বলেই স্বপ্ন দেখা যায়; এটাকে একদিন পুষিয়ে দেবেন তিনি!
